• শিক্ষা

উপাচার্যের আশ্বাসে কেবি কলেজের শিক্ষকদের অনশন স্থগিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার আশ্বাসের পর কেবি কলেজের শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেবি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি।

তিনি জানান, উপাচার্য দ্রুত সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতেই গতকাল সন্ধ্যায় আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর থেকে কলেজে বোমা হামলার হুমকি, শিক্ষকদের শারীরিক ক্ষতির আশঙ্কা, হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের নেতৃত্বে অনশন শুরু করেছিলেন শিক্ষকেরা। পরে একাত্মতা জানিয়ে এতে যোগ দেন অন্যান্য শিক্ষকও।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo