• লিড নিউজ
  • শিক্ষা

তিন দিনেও ভোট গণনা শেষ হবে না: রিটার্নিং কর্মকর্তা সুলতানা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা বর্জনের ঘোষণা দিয়েছেন নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আকতার।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তার অভিযোগ, এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না।

‎সংবাদ সম্মেলনে এই শিক্ষক বলেন, ‘আমার সহকর্মীর (চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌস) মৃত্যুর জন্য প্রশাসন দায়ী। যদি মেশিনে ভোট গণনা হত হয়তো আমরা আমাদের সহকর্মীকে হারাতাম না। গত তিন দিন ধরে আমরা অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। আমাদের কি পরিবার নাই? শারীরিক মানসিক ক্লান্তি নেই?’

‎তিনি আরও বলেন ‘চারুকলা বিভাগের শিক্ষিকার মৃত্যুতে তার অন্য সহকর্মীরা ভেঙে পড়েছেন, যাদের মধ্যে অনেক রিটার্নিং ও পোলিং অফিসারও রয়েছেন। তারা এখন কীভাবে দায়িত্ব পালন করবেন? এভাবে এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না। আমরা শিক্ষক, এসব আর মেনে নিতে পারছি না।’

‎উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার জুমার নামাজের পরেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে গণনার কাজ।

‎সবশেষ তথ্য অনুযায়ী, ২১টি হল কেন্দ্রের ১৯টি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি তিনটি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা।

‎জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী বলেন, ‘আমরা পুরোদমে কাজ করে যাচ্ছি, আর মাত্র তিনটি হল সংসদের ভোট গণনা বাকি। এগুলো শেষ হলেই আমরা জাকসুর ভোট গণনা শুরু করে দেবো। আমরা গণনার জন্য টেবিল সংখ্যা বৃদ্ধি করেছি।’

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo