• অর্থনীতি

‎আমানত কমেছে ইসলামী ব্যাংকগুলোতে

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় একসময় ইসলামী ব্যাংকগুলোর আমানত দ্রুত বাড়ছিল। এরপর কিছু ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামীতে রূপান্তর হয়। তবে সেই ধারায় ভাটা পড়েছে। মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে।
‎
‎কয়েকটি ব্যাংকের চরম দুরবস্থার কারণে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত এক বছরে ১ শতাংশের বেশি কমেছে। অবশ্য ইসলামী ব্যাংকিং শাখা এবং উইংয়ে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এই ধরনের আমানতে আড়াই শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে।
‎
‎বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত ২০ লাখ ২১ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত চার লাখ ৫২ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ২২ দশমিক ৩৭ শতাংশ।
‎
‎এর আগে, চব্বিশের জুন শেষে আমানত ছিল ১৮ লাখ ৭১ হাজার কোটি টাকা। এর মধ্যে চার লাখ ২০ হাজার ৪২৭ কোটি টাকা ইসলামী ব্যাংকিংয়ের অংশ ছিল। যা ছিল মোট আমানতের ২৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।
‎
‎প্রসঙ্গত, ২০২২ সালে সরকারের সহায়তায় কয়েকটি ইসলামী ব্যাংকের জালিয়াতির তথ্য সামনে আসার পর আতঙ্কিত হয়ে অনেকেই আমানত তুলে নিতে শুরু করেন। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানার একটি শরিয়াহ ব্যাংক করার উদ্যোগ নিয়েছে।

মন্তব্য (০)





image

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

১

নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস...

image

‎বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদে...

২

‎নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...

image

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ: ...

৩

নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...

image

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

৪

নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...

image

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

৫

নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...

  • company_logo