• শিক্ষা

‎জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের (২৯) জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

‎জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎জানাজার শেষে শিক্ষিকার মরদেহ নেওয়া হবে চারুকলা বিভাগের প্রাঙ্গণে। এরপর পাবনার সদর এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, হঠাৎ করে এক সহকর্মীর মৃত্যু আমাদের মাঝে চরম শোকের বার্তা নিয়ে এসেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং তার পরিবারকে এ শোক কাটানোর তৌফিক দান করুক। আমরা তার আত্মার শান্তির জন্য দোয়া করি।

‎উল্লেখ্য, আজ সকাল ৮টায় জাকসু নির্বাচনের ভোট গণনার জন্য সিনেট ভবনে নির্বাচন কমিশনের অফিসে আসেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তিনি রুমে প্রবেশের সময় গেটে পড়ে যান। এরপর সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo