• শিক্ষা

বাইরে বৃষ্টি কেন্দ্রে নেই বিদ্যুৎ, চার্জার লাইটে ভোট গ্রহণ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট চলছে। ৯টায় ভোটগ্রহণ শুরুর প্রায় পৌনে দুই ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি নামে। এর কিছুক্ষণ পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায়।অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হলসহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই।

শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি আবাসিক হলে জেনারেটর চালু করে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ফজিলতুন্নেসা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি বলেন, ‘আমাদের হলে ভোট গ্রহণ হচ্ছে নিচের ফ্লোরের আন্ডারগ্রাউন্ডে। বিদ্যুৎ চলে যাওয়ায় সেখানে অনেক অন্ধকার ছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, আমরা বিকল্প চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছি।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo