• আন্তর্জাতিক

‎থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন শীর্ষ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই রায় দেন আদালত। যা প্রভাবশালী রাজনৈতিক থাকসিন রাজবংশের জন্য আরেকটি ধাক্কা।
‎
‎রায়ে বলা হয়েছে, তিনি বেআইনিভাবে পূর্ববর্তী কারাদণ্ডের অনেকটা সময়  হাসপাতালে কাটিয়েছেন। তাই এবার তাকে কারাগারেই কাটাতে হবে। এই হাই-প্রোফাইল মামলাটি পূর্ববর্তী দুর্নীতির দোষী সাব্যস্ত হওয়ার সাথে যুক্ত।
‎
‎বিবিসির খবরে বলা হয়, ২০০১ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে থাকসিন এবং তার পরিবার থাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। তার বোন এবং মেয়ে উভয়ই থাইল্যান্ডের নেতা নির্বাচিত হয়েছিলেন।
‎
‎কম্বোডিয়ার হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোন কলের সাথে যুক্ত একটি মামলায়, সাংবিধানিক আদালত নৈতিক মান লঙ্ঘনের অভিযোগে গত মাসে তার মেয়ে পেতংতার্নকে পদ থেকে অপসারণ করেন।
‎
‎এদিকে, মঙ্গলবার ৭৬ বছর বয়সী বাবার সাথে আদালতে যাওয়া পেটংতার্ন রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেন, তিনি তার বাবার জন্য একটু চিন্তিত কিন্তু এমনিতে তারা পরিবারের সবাই ভালো মেজাজে আছেন।
‎
‎তিনি বিরোধী দল হিসেবে পরিবারের ফিউ থাই দলকে তাদের কাজে এগিয়ে নিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন।
‎
‎রয়টার্সের খবরে বলা হয়, পাঁচ বিচারপতির বেঞ্চে দুই বিচারপতি যে রায়টি পড়ে শোনান, তাতে সুপ্রিম কোর্ট বলেছেন যে থাকসিনের হাসপাতালে থাকা বেআইনি।
‎
‎আদালত বলেছেন এর দায় কেবল ডাক্তারদের নয় বরং থাকসিন ইচ্ছাকৃতভাবে তার হাসপাতালে থাকার সময়কাল দীর্ঘায়িত করেছেন।
‎
‎এদিকে,  থাকসিন ফেসবুকে একটি বিবৃতি দিয়ে বলেছেন, তিনি আদালতের এক বছরের কারাদণ্ডের রায় মেনে নিচ্ছেন। শারীরিক ও মানসিকভাবে তিনি শক্তিশালী থাকবেন বলেও জানান।

মন্তব্য (০)





image

ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা...

১

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্রান্সে আগামী কয়েক দিনে অনুষ্ঠেয় ব...

image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

২

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

৩

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

৪

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

  • company_logo