ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আজই শেষদিন। এরপর শেষ হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ (রোববার, ৭ সেপ্টেম্বর)। ভিপিসহ বিভিন্ন পদের প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা।
এদিকে গতকাল (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচিত হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করবেন।
বিজয় ৭১ হলের সামনে গণমাধ্যমের সঙ্গে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ডাকসুর নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারণা চালান স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী শিক্ষার্থীদের ভোটকেন্দ্র নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
এদিকে শনিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটকেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানো হবে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)