• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ওই ঝুটের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে খাদুন এলাকায় মকবুল হোসেন ও গোলজার হোসেনের মালিকানাধীন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে শত শত এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসেন এবং ছুটোছুটি করতে থাকেন।

এ বিষয়ে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তাদের স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে গুদামে মজুদ করা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়।

বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo