• জাতীয়

বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় তিনশ রোহিঙ্গা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অপেক্ষা করছে অন্তত ৩০০ রোহিঙ্গা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩ আগস্ট) রাতেই তারা বাংলাদেশে অনুপ্রবেশের পরিকল্পনা করেছে।
‎
‎জানা গেছে, আজ মিয়ানমারের বুথিডং শহর থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৪১ জন রোহিঙ্গা নাফ নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে। বর্তমানে তারা এই গ্রামের চারটি ঘরে বিভক্ত হয়ে অবস্থান করছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রায় দুই শতাধিক রোহিঙ্গা একই স্থানে জড়ো হয়।
‎
‎অনুপ্রবেশের সম্ভাব্য দুটি রুটও চিহ্নিত করা হয়েছে। প্রথমটি— ফেরানফ্রু হয়ে রোয়াইঙ্গাধং পথ ধরে জালিয়ার দ্বীপের উত্তরে বিপি–৮ হ্নীলা রোয়াইঙ্গা খালি পয়েন্ট দিয়ে প্রবেশ। এ ক্ষেত্রে আরাকান আর্মির মদদপুষ্ট স্থানীয় রোহিঙ্গা দালাল ও বাংলাদেশের স্থানীয় দালালরা সহযোগিতা করছে।
‎
‎
‎দ্বিতীয়টি— ফেরানফ্রু হয়ে জালিয়ার দ্বীপের দক্ষিণ দিকে বিপি–০৩ শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রবেশের প্রস্তুতি।
‎
‎নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দিচ্ছে না; বরং যারা বাংলাদেশে যেতে চায় তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার কিয়াত ট্যাক্স আদায় করছে। সাধারণত রাত ৮ থেকে ৯টার মধ্যে তারা নৌকায় মিয়ানমার থেকে বাংলাদেশের কাছাকাছি এসে নাফ নদীতে নোঙর ফেলে অপেক্ষা করে। পরে ভোরে পরিস্থিতি অনুকূল মনে হলে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় বাঙালি দালালরা তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo