• জাতীয়

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর লাগবে না জিডি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নাগরিকদের ভোগান্তি আরও কমবে বলে আশা করা হচ্ছে।
‎
‎বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হারানো এনআইডি তুলতে জিডির বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।  এছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।
‎
‎জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে।
‎
‎উল্লেখ্য, সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি  ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

মন্তব্য (০)





image

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি ‎

১

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগ...

image

হকারমুক্ত ফুটপাতে ফিরেছে স্বস্তি, সবুজের আবহে বদলাচ্ছে রা...

২

নিউজ ডেস্কঃ রাজধানীর ব্যস্ত সড়কগুলোর পাশে ফুটপাত একসময় ছিল হ...

image

‎২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, ল...

৩

‎নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় সংকটের মধ্যে দ...

image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকে...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ ...

image

৩ দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভ...

৫

নিউজ ডেস্কঃ  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমি...

  • company_logo