• রাজনীতি

‎নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সিটিস্ক্যান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে।

‎শনিবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

‎তিনি জানান, সকালে নুরের মাথার সিটিস্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

‎ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ (শনিবার) আলোচনায় বসবে।

‎মেডিক্যাল বোর্ডে রয়েছেন– হাসপাতালের পরিচালক, এনেস্থেসিয়ার প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক কান গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগেরসহ ছয় সদস্য।

‎তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

‎এদিকে শনিবার সকাল ৭টার দিকে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘আইসিইউতে চিকিৎসাধীন নুরের কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন।’

‎অন্যদিকে, শুক্রবার রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন, মাথায় গুরুতর আঘাতের কারণে নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo