• আন্তর্জাতিক

ওআইসি সম্মেলনে গাজা সংকট মোকাবিলায় ইরানের ৪ সুপারিশ

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমবর্ধমান বিপর্যয় মোকাবিলায় ইসরাইলি সরকারের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে চারটি চারটি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
‎
‎গাজা ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভায় এ প্রস্তাব দেন আরাগচি। 
‎
‎আরাগচি বলেন, ‘আমাদের মনে রাখা উচিত যে গাজার ট্র্যাজেডি কেবল মুসলমানদের জন্য নয়; এটি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা। অতএব, আমরা ধর্ম বা ভৌগোলিক— নির্বিশেষে সকল জাতির প্রতি মানবতা, ন্যায়বিচার এবং মর্যাদার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই, যা ইতিহাসের সঠিক দিক।’
‎
‎তিনি বলেন, ‘ইতিহাস বিলম্ব ক্ষমা করবে না। গাজা অপেক্ষা করতে পারে না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’
‎
‎পরবর্তীতে, তিনি চারটি পদক্ষেপের প্রস্তাব করেন, যার মাধ্যমে ইহুদিবাদী শাসনব্যবস্থা বন্ধ করা যায় এবং গাজার জনগণের দুর্দশা মোকাবিলা করা যায়।  সেগুলো হলো—
‎
‎১. দখলদার সরকারের (ইসরাইল) সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা;
‎
‎২. রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা;
‎
‎৩. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের আইনি বিচার;
‎
‎৪. অস্ত্র প্রেরণ এবং ন্যায়বিচারের বিরুদ্ধে ভেটো দিয়ে ইহুদিবাদী শাসনব্যবস্থাকে সমর্থনকারী সরকারগুলোর মুখোমুখি হওয়া।
‎
‎আরাগচি আরও বলেন, ‘গাজা কেবল একটি স্থান নয়, বরং প্রতিরোধ ও মানবিক মর্যাদার প্রতীক। আজ পদক্ষেপ নেওয়ার সময়, কেবল কথা নয়, প্রতিশ্রুতি নয়, বরং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময়।’

মন্তব্য (০)





image

‘যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেব না’, আদালতে অঙ্গীকার দুই ...

১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্...

image

‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আ...

২

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর (আই...

image

ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্রান্সে আগামী কয়েক দিনে অনুষ্ঠেয় ব...

image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

৪

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

৫

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

  • company_logo