• শিক্ষা

পটুয়াখালীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ৭ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা শাখা। ২৫ আগস্ট  সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের ভূমিকা স্পষ্ট করার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ সংরক্ষণ অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে সরকারি ও আধা-সরকারি সংস্থায় বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করার দাবি জানানো হয়। পদোন্নতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটাকে ৫০ শতাংশে উন্নীতকরণের আহ্বান জানানো হয়।

এ ছাড়া মেধার অপচয় রোধে কারিগরি ক্যাডার ছাড়া অন্য কোনো ক্যাডারে প্রকৌশলীদের নিয়োগ বন্ধ, কারিগরি শিক্ষার গুণগত মান রক্ষায় কারিকুলাম আধুনিকায়ন, শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ল্যাব ও ওয়ার্কশপ আধুনিকায়ন, ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে শিক্ষার্থী ভাতা ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষায় সুযোগ দেওয়ার দাবি স্মারকলিপিতে স্থান পায়।

স্মারকলিপিতে বলা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটবে, শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বাড়বে এবং প্রকৌশল ক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম, সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন, সদস্য সচিব প্রকৌশলী পিন্টু তালুকদার, প্রকৌশলী নাজুল আহসান মুন্না, এলজিইডির প্রকৌশলী মাইনুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, ইব্রাহিম ও সাংবাদিক জহিরুল ইসলাম।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo