• জাতীয়

৩২ কোটি টাকা আত্মসাৎ: ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ প্রতারণার মাধ্যমে হাজী এয়ার ট্রাভেলসের ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
‎
‎রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
‎
‎এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফ বিল্লাহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয়ের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
‎
‎এর আগে গত ২ আগস্ট মতিঝিল থানার আরেক প্রতারণার মামলায় এই দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
‎
‎মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি বাদীর প্রতিষ্ঠান হাজী এয়ার ট্রাভেলসের সঙ্গে আসামিদের টিকিট বিক্রয় সংক্রান্ত চুক্তি হয়। চুক্তির পর বাদীর প্রতিষ্ঠানের আইএটা কোড ব্যবহার করে আসামিরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টিকিট বিক্রয় করে আংশিক টাকা পরিশোধ করে। এভাবে পাওনা টাকা বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা হয়।
‎
‎এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈমকে প্রধান আসামি করে গত ৫ আগস্ট পল্টন থানায় মামলা করা হয়। এ মামলায় একেএম সাদাত হোসেন ও সাঈদ আহমেদ এজাহারনামীয় আসামি।

মন্তব্য (০)





image

গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি ...

১

নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও ...

image

‎মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারীরা

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজু...

image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

৩

‎নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও ম...

image

‎শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থা...

৪

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্...

image

হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ

৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মা...

  • company_logo