• জাতীয়

ভরা মৌসুমে ইলিশের আকাল, উদ্বিগ্ন লক্ষাধিক জেলে

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চির চেনা ঘাটে নেই হাঁক ডাক। উচ্চস্বরে গান বাজে না চায়ের দোকানে। নেই বরফ ভাঙ্গার আওয়াজ। সবাই ঝিমিয়ে আছে। চোখে মুখে হতাশার চাপ। জেলে, শ্রমিক, ব্যাপারী ও আড়ৎদার সবার একই অবস্থা। ভরা মৌসুমে ইলিশ মাছের আকাল চলছে। শূন্য হাতে ফিরে আসছে জেলে নৌকা গুলো। এতে নোয়াখালী হাতিয়ার বিশটি ঘাটের এই পেশার সঙ্গে জড়িত লক্ষাধিক জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছে। 

‎এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেরা পুরোপুরি ভাবে ব্যস্ত সময় পার করে ইলিশ শিকারে। প্রতি বছরের ন্যায় এই বছরও দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে। নিঝুমদ্বীপ, বন্দরটিলা, সুইজের ঘাট, মোক্তারিয়া, দানারদোল, সূর্যমুখী, কাজিরবাজার বাংলাবাজার ও চেয়ারম্যানঘাট সহ দ্বীপের বড় ২০ টি ঘাটের ছোট বড় প্রায় ১০ হাজার জেলে নৌকা নদীতে বিচরণ করছে। কিন্তু হতাশার বিষয় হলো জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিনই শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। 

‎মৌসুমের বেশিরভাগ সময় ফেরিয়ে গেলেও এখনো লাভের মুখ দেখিনি তারা। অন্যদিগে নদীতে যেতে প্রতিদিনই যে ব্যয় হচ্ছে তাতে আর্থিক দেনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে পরিবারের দৈনন্দিন ব্যয় মিটাতে হিমশিম খাচ্ছে। ঘাট গুলোতে হাঁকডাক নেই, দেখা দিয়েছে নীরব নিস্তব্ধতা ও হতাশা।

‎সরেজমিনে উপজেলার সূর্যমুখী ঘাটে দেখাযায় এসব চিত্র। ঘাটের দক্ষিণ পাশে খাল পাড়ে দেখা হয় জেলে সবুর আলীর (৫৫) সঙ্গে। সবুর আলী জানান, ভোলার দৌলতখান বাড়ী তাদের। ভালো মাছ পাওয়ার আশায় গত সপ্তাহে হাতিয়ার পূর্বপাশের এই নদীতে এসেছেন। এখানেও মাছের দেখা মেলেনি। প্রতিদিন দেনা করে নদীতে যেতে হয়। এজন্য গত চারদিন নদীতে না গিয়ে ঘাটে বেকার বসে আছেন। 

‎সংসার কিভাবে চলছে প্রশ্ন করলে কান্নায় ভেঙ্গে পড়েন সবুর আলী। বাড়ি থেকে আসার সময় এক টাকাও দিয়ে আসতে পারে নি। আশা ছিল হাতিয়ার নদী ভালো মাছ পাবেন, বাড়িতে টাকা পাঠাবেন। কিন্তু সেই আশায় ধুলে মাঠি। মাছ নেই এখানেও বাড়িতে নিশ্চয় খেয়ে না খেয়ে সংসার চলছে। 

‎সবুর আলীর মতো অনেকে খাল পাড়ে দাঁড়িয়ে বসে সময় কাটাচ্ছেন। সবার মুখে হতাশার চাপ। কথা হয় সূর্যমুখী ঘাটের আব্দুর রব মাঝির সাথে। সে জানায় তার ইঞ্জিন চালিত নৌকায় ৮জন লোক কাজ করেন। গত দুই মাসে একটাকাও ভাগে পায়নি কেউ। একদিগে নৌকার খরচ অন্যদিগে লোকজনের সংসারের ব্যায় মিটানো। সব মিলে দু মাসে এলাখ ৫০ হাজার টাকা দেনার মধ্যে পড়ে আছেন। এর মধ্যে দুজন লোক কাউকে না বলে গোপনে চট্টগ্রাম চলে গেছেন। এখন নৌকাটি ঘাটে পড়ে আছে। লোকের অভাবে নদীতে যেতে পারছেন না। 

‎তিনি আরও জানান, এই ঘাটে স্থানীয় ও বাহিরের মিলে ৫ শতাধিক ট্রলার রয়েছে। সব মিলে ৩০-৪০টি ট্রলার নদীতে যায়। অন্যরা সবাই ঘাটে বেকার সময় পার করছে। মাছ না থাকাই কেউ এখন নদীতে যায় না। 

‎সূর্যমুখী মাছ ঘাটের শ্রমিক সর্দার নুরইসলাম জানান, তার অধীনে এই ঘাটে ৮৫ জন শ্রমিক কাজ করে। খালে কোন নৌকা বা ট্রলার এলে তারা টুরকিতে করে সেই মাছ ডাকের বাক্সে এনে দেয়। প্রতিদিন যে টাকা পায় তা ভাগ করে নেই এই ৮৫ জন। এই বছর প্রথম থেকে মাছ নেই নদীতে। প্রতিদিন কাজ শেষে ভাগে ৩০-৪০ টাকা করে পায় শ্রমিকরা। এতে নিজেদের চা নাস্তা হয় না। সংসার চালাতে হয় দেনা করে। 

‎সূর্যমুখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান নান্টু বলেন ৯৩ সাল থেকে মাছ ব্যবসার সাথে জড়িত। এই বছরের মতো এতো কঠিন অবস্থা আর কখনো দেখিনি। মৌসুমের প্রথম থেকে মাছ নেই। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে গেছে। ঘাটে পড়ে থাকা অসংখ্য জেলে নৌকার জেলেরা পালিয়ে গেছে। ঘাটে সবার মুখে হতাশা। একধরনের নীরব হাহাকার চলেছে জেলে পল্লী ও মাছ ঘাটে। 

‎তিনি আরও বলেন, শুধু সূর্যমুখী ঘাটে নয় একই অবস্থা হাতিয়ার বিশটি ঘাটে। মাছ ব্যবসার সঙ্গে জড়িত সবাই অনেকটা দেউলিয়া হয়ে পড়েছে।

‎হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ লাখ ৫০ হাজার লোকের বসবাস। এখানে জেলে পেশার সঙ্গে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ। সরকারি ভাবে নিবন্ধিত জেলে সংখ্যা ২৫ হাজার ৯শত ৯৫ জন। 

‎উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ভরা মৌসুমের এই সময় ইলিশ না পাওয়ার কারণ হিসাবে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও ডুবোচর, জলবায়ুর পরিবর্তনের কথা উল্লেখ করেন তিনি। 

‎এছাড়াও উপকূলীয় এলাকায় কলকারখানার বর্জ্য নদীতে আসাতে মাছের বিচরণ অনিরাপদ হয়ে উঠছে। এজন্য এসব নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে তিনি আশা করছেন মৌসুমের সামনের সময় গুলোতে আশানুরূপ ইলিশ পাওয়া যাবে।

মন্তব্য (০)





image

‎চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে চামড়ার ন্যায্য দাম নিশ্চ...

image

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: ...

নিউজ ডেস্ক : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা...

image

বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় ...

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের ...

image

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট...

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থা...

image

মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, খুবই কঠিন দায়িত্ব: সমাজকল...

নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছে...

  • company_logo