ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন ঢাকায় সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় দেখা করতে যাবেন পাক উপ-প্রধানমন্ত্রী।
শনিবার (২৩ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।
এর আগে শনিবার বিকাল পৌনে ৫টার পর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে বৈঠকে অংশ নেন।
এ সময় পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন-অগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...
নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...
পাবনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

মন্তব্য (০)