• লিড নিউজ
  • জাতীয়

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করা হয়।

এর আগে শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান চলাকালে ৪নং বাংলাবাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর দুই হাজার ঘনফুট ও শ্রীপুর চা বাগানের পাশে মজুত করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা সমকালকে বলেন, গত সপ্তাহে জব্দ সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর ও শনিবার ২ হাজার ঘনফুটসহ মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দ করা ২০ হাজার ঘনফুট, বাংলাবাজার এলাকায় আরো সাড়ে ১১ হাজার ঘনফুট জব্দ পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।

 

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার, সরকারের বলার কিছু নেই:...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার। এ বিষয়ে সরকার...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ ক...

image

‎ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্র...

নিউজ ডেস্কঃ দেশে ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় ...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে...

image

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কা...

নিউজ ডেস্কঃ ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থ...

  • company_logo