• লিড নিউজ
  • জাতীয়

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে হাসিনার নাম: উপদেষ্টা আসিফ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে বেশ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস। সেইসঙ্গে সেখানে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
‎পোস্টে তিনি লিখেছেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।

‎এই পোস্টের সঙ্গেই একটি ফটোকার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ। যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ফটোকার্ডে লেখা রয়েছে- ‘বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।’

‎এর আগেও গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়। ২০২৫ সালের পাঠ্যপুস্তকে যুক্ত করা হয় জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। বাদ দেওয়া হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার, সরকারের বলার কিছু নেই:...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার। এ বিষয়ে ...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ ক...

image

‎ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্র...

নিউজ ডেস্কঃ দেশে ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় ...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে...

image

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কা...

নিউজ ডেস্কঃ ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থ...

  • company_logo