• শিক্ষা

মাদরাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষক–কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ভাতা নিয়মিত প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিতসহ কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

‎নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি অত্র অধিদপ্তর হতে নিয়মিত প্রদান করা হলেও কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ (এমপিও) প্রদান করা হচ্ছে না মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা শিক্ষক-কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটিকে প্রদান করা হয়নি। এমনকি কোনো শিক্ষক-কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খোরপোশ ভাতাও বন্ধ করা যাবে না।

‎এতে বলা হয়েছে, কর্মরত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে। যেমন- সুপার/অধ্যক্ষ না থাকলে সহ-সুপার/উপাধ্যক্ষ এবং সহ-সুপার/উপাধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠ শিক্ষককে বেতন বিলে স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার/অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসককে প্রতিস্বাক্ষর করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এতৎসত্ত্বেও কর্মরত শিক্ষক-কর্মচারীর বেতন প্রদান না করা বিধিবহির্ভূত এবং অনভিপ্রেত। এ ছাড়াও কোনো শিক্ষক-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ ৬ (ছয়) মাসের মধ্যে নিষ্পত্তি (বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত) করার বিধান রয়েছে যা প্রতিপালিত হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা প্রতিপালন না করলে 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)' অনুসারে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ৩৮ অনুসারে কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo