• শিক্ষা

উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ নামে ঘোষিত এ প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন উমামা ফাতেমা নিজেই।

‎বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ প্যানেল ঘোষণা করা হয়।

‎প্যানেলে জিএস প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূইয়া ও এজিএস প্রার্থী হিসেবে জায়েদ আহমেদ রয়েছেন।

‎ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদ নির্বাচনে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

‎এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র; জমা হয়নি ৩১৮টি।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo