• আন্তর্জাতিক

‎বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৩১৯০ অভিবাসী গ্রেফতার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যজুড়ে ৪১৪টি অভিযানের মাধ্যমে মোট ৩১৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

‎রাজ্যের ইমিগ্রেন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, গত জুলাই পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। ২৭৭টি অভিযানের মাধ্যমে ২১৫৮ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।

‎রাজ্যের ক্লাং থেকে ৬১৭, হুলু ল্যাঙ্গাট ১৯৩, কুয়ালা সেলাঙ্গর ১০২ এবং বাকিদের অন্যান্য জেলা থেকে গ্রেফতার করা হয়।

‎একই সময়ে ৯৪১ জন বিদেশির বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে; যার মধ্যে ৩৮৭ ইন্দোনেশিয়ান, ২৪৫ বাংলাদেশি, ১১৪ ভারতীয়, ৮১ পাকিস্তানি, ৪১ নেপালি, ২৮ মিয়ানমার, ১৮ শ্রীলংকান এবং বাকিরা বিভিন্ন দেশের।

‎বেশিরভাগ অপরাধের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ সময় ধরে অবস্থান করা, বৈধ পাশ-পারমিট বা ভ্রমণ নথি না থাকা।

‎‘সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(এল) ধারা অনুসারে বিদেশিদের সুরক্ষা দেওয়ার জন্য ২২ জন নিয়োগ কর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে এক মিডিয়া এনগেজমেন্ট সেশনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিচালক।

‎পরিচালক খায়রুল আমিনুস বলেন, ৩১ জুলাই পর্যন্ত, সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে ৯৭৭ জন বিদেশিকে আটক করা হয়েছে; যার মধ্যে ৬৫৫ জন মিয়ানমারের নাগরিক, ইন্দোনেশিয়ার ১২৩, বাংলাদেশ ৯৮, ভারত ৩৫, পাকিস্তান ২০ এবং অন্যান্য দেশের ৪৬ জন রয়েছেন।

‎পরিসংখ্যানের ভিত্তিতে, বিভিন্ন দেশ থেকে ১০৩০ জন বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার পরে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

‎বিদেশি বন্দিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো বা স্থানান্তরের ক্ষেত্রে ১২১৯ জন বিমানপথে এবং ৩৭২ জনকে সমুদ্রপথে পাঠানো হয়। 

‎পরিচালক বলেন, রাজ্যের অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ অব্যাহত রাখবে এবং জনসাধারণকে তাদের এলাকায় বিদেশিদের সম্পর্কে তথ্য বিভাগকে জানানোর অনুরোধ করছে।

‎অভিবাসন বিভাগ, বিশেষ করে সেলাঙ্গরে, বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশে ইতোমধ্যেই যারা আছেন তাদের সংখ্যা নিয়ন্ত্রণে উপাদানগুলো বাস্তবায়ন করবে বলে জানান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক।

মন্তব্য (০)





image

‎পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা &lsq...

image

‎ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শ...

image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

  • company_logo