• লিড নিউজ
  • জাতীয়

দেশের ১০ জেলায় বন্যার আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরায় বুধবার থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় স্থানভেদে ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বার্তায় এ আশঙ্কার কথা জানিয়েছে।

‎বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

‎২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

‎এক‌ই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছড়া, জাদুকাটা ও ঝালুখালি নদীর পানিও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্কঃ ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

২৪ জুলাই শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিউজ ডেস্কঃ অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) প...

image

রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার, সরকারের বলার কিছু নেই:...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার। এ বিষয়ে ...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ ক...

image

‎ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্র...

নিউজ ডেস্কঃ দেশে ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় ...

  • company_logo