ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।
রোববার (১৭ আগস্ট) ভোরে নিউইয়র্কের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়।
প্রতিবেদন মতে, রোববার (১৭ আগস্ট) ভোরে নিউইয়র্কের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়। একাধিক বন্দুকধারী রেস্তোরাঁ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনই পুরুষ। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি। আনুমানিক ভোর ৩টা ২৭ মিনিটে গুলি চালানো হয়। হামলার পরপরই আটজন আহতকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা হয়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ কর্মকর্তা টিশ বলেন, ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউয়ের ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এছাড়া ইস্টার্ন পার্কওয়ের কোণে একটি পৃথক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, আগ্নেয়াস্ত্রটি গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে।
নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...
নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...
আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

মন্তব্য (০)