ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান আবারও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান। এ ছাড়া যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ ট্রেজারার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান ও এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। সভায় সংগঠনের চেয়ারম্যন ও ট্রেজারার পুনর্নির্বাচিত হন। নতুন করে নির্বাচিত হন ভাইস চেয়ারম্যান। সভায় মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অসীম কুমার সাহাকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।
নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

মন্তব্য (০)