• অর্থনীতি

১৩ দিনে প্রবাসী আয় ১১৪ কোটি ডলার

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি মাসের (আগস্ট) প্রথম ১৩ দিনে প্রবাসীরা ১১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
‎
‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, আগস্টের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ডলার।  এই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
‎
‎আরিফ হোসেন খান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২৯ দশমিক ২০ শতাংশ।
‎
‎এর আগে, চলতি বছরের জুলাই মাসে দেশে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
‎
‎উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo