• জাতীয়

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি নেই দেরি করবে: প্রেস সচিব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এখানে কোনো শক্তি নেই নির্বাচনকে দেরি করবে। চিফ অ্যাডভাইজার বলেছেন। এরপর ইলেকশন কমিশনও বলেছে। আমাদের পুরো জাতি এটির জন্য প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

প্রেস সচিব বলেন, আমাদের সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে, ইলেকশন নিয়ে যারা কাজ করে সবাই পুরো দমে কাজ করছে। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ রোপণ করছেন তাদের বলব- আপনারা থামেন। রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে।

 

তিনি বলেন, জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বর্ষাটা শেষ হলে দেখবেন পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। সম্ভাব্য প্রার্থীরা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। পাড়ায় পাড়ায় নির্বাচনি অফিস হচ্ছে। এটার আমেজ সব জায়গাতে আসবে। আমেজ শুরু হলে কারো মনে যদি সন্দেহে থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন ছাত্রদল নেতা রাব্বি। এছাড়া ঢাকায় ছোট ব্যবসা করতেন আল আমিন। তাকেও গুলি করে মারা হয়েছে। ছুটি পেয়েছি, এসেছি। এই দুজনের কবরে ফুল দিয়ে সম্মান জানিয়েছি। বাকি ৮ জনের প্রত্যেকের কবরেও যাব। তাদের আত্মত্যাগে নতুন একটি দেশ পেয়েছি। সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। সামনে একটা সুন্দর নির্বাচন হবে। তাদের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই তাদের সম্মান জানাতে এসেছিলাম।

মন্তব্য (০)





image

বোরকা-হেলমেট পরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করা হচ্ছে...

১

নিউজ ডেস্কঃ  আশুলিয়া ও সাভারের তৈরি পোশাকশিল্পে শ্...

image

মানবপাচার ও মাদকপাচার একই সূত্রে গাঁথা: ইউএনও টেকনাফ

২

নিউজ ডেস্কঃ  ‎কক্সবাজারের টেকনাফে মানবপাচার একটি ভয়...

image

ঢাকার-৮ এলাকায় বায়ুদূষণ পর্যবেক্ষণে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্...

৩

নিউজ ডেস্কঃ  ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক...

image

কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও আদর্শ প্রচার আমাদের ঈমানি দায়ি...

৪

 নিউজ ডেস্কঃ   রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ...

image

দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্ম...

  • company_logo