• জাতীয়

কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও আদর্শ প্রচার আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্কঃ   রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ এবং জীবনবিধান। কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা, আদর্শের প্রচার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআনের খেদমত অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব।

বঙ্গভবনে আজ মঙ্গলবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা, যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি কোরআনকেন্দ্রিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি খেদমতকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য এবং আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত মনোযোগ সহকারে শোনেন এবং আসন্ন সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

বোরকা-হেলমেট পরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করা হচ্ছে...

১

নিউজ ডেস্কঃ  আশুলিয়া ও সাভারের তৈরি পোশাকশিল্পে শ্...

image

মানবপাচার ও মাদকপাচার একই সূত্রে গাঁথা: ইউএনও টেকনাফ

২

নিউজ ডেস্কঃ  ‎কক্সবাজারের টেকনাফে মানবপাচার একটি ভয়...

image

ঢাকার-৮ এলাকায় বায়ুদূষণ পর্যবেক্ষণে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্...

৩

নিউজ ডেস্কঃ  ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক...

image

দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দে...

৪

নিউজ ডেস্ক : দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্ম...

image

২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশে পুনর্বার গণতন্ত্...

৫

 নিউজ ডেস্কঃ   জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্...

  • company_logo