• শিক্ষা

অকালেই চলে গেলেন ঢাবি ছাত্রী লিজা

  • শিক্ষা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার লিজা।

‎রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শুক্রবার সকালে তার মৃত্যু হয়।লিজার অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার সহপাঠীরা।অনেকেই লিজার লাশ সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন।

‎লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রী। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়।

‎সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে লিজা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃৎপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমার কথা জানান।

‎অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই আজ সকালে মারা যান এই মেধাবী শিক্ষার্থী।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo