• লিড নিউজ
  • জাতীয়

আগামী ১-২ মাসের মধ্যে দুদক সংস্কারে আইন প্রণয়ন: আসিফ নজরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী ১-২ মাসের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
‎
‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে দুদক কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।
‎
‎আইন উপদেষ্টা বলেন, ‘দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে। এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।’
‎

মন্তব্য (০)





  • company_logo