• শিক্ষা

জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেট ভবনে সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম রোববার বেলা সাড়ে ৩টায় এ তফশিল ঘোষণা করেন।

নির্বাচনি তফশিল অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বিকাল ৪টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকাল ৪টায়।

তফসিলে আরও বলা হয়, ২৯ আগস্ট বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনি প্রচার। সবশেষে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

জাকসুর তফশিল ঘোষণা শেষে ২১টি হলের হল সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

এ সময় অন্যদের মধ্যে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ২১টি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo