• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য, এমনটা মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
‎
‎রোববার দুপুরে সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
‎
‎প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
‎
‎এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সকল আসামিদের বিচার করা হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারটা একটু দেরিতে হচ্ছে কিন্তু সঠিক সময়ে তাদের বিচারকাজ সম্পন্ন করা হবে। জুলাই যোদ্ধাদের কারণে একনায়ক তন্ত্রের পতন হয়েছে।
‎
‎এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ শিক্ষার্থীর নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান।
‎
‎এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। এছাড়াও এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম।

মন্তব্য (০)





image

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্...

১

নিউজ ডেস্ক : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ...

image

শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

২

নিউজ ডেস্ক :  বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্য...

image

দেশের পরবর্তী পুলিশ প্রধান হিসেবে আলোচনার শীর্ষে রেলওয়ে প...

৩

বিশেষ প্রতিবেদক: দুই দফা চাকরিচ্যুত, দীর্ঘ বঞ্চনা ও নানা প্র...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ ক...

৪

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে...

image

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বা...

৫

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পা...

  • company_logo