ফাইল ছবি
নিউজ ডেস্ক : সাজাপ্রাপ্ত অর্থপাচারকারী প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) রেড নোটিশের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনে (ইন্টারপোল) চিঠি পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
দুদক সূত্র থেকে জানা গেছে, আগামী ডিসেম্বরে বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হবে বলে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে গত ৫ জুলাই ইন্টারপোল থেকে পুলিশ সদর দফতরের মাধ্যমে দুদককে একটি চিঠি পাঠায়। চিঠিতে মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানিয়ে নোটিশ প্রত্যাহার অথবা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হয়। তারই প্রেক্ষিতে দুদক এই চিঠি পাঠাচ্ছে।
উল্লেখ্য, একটি মামলায় বাংলাদেশের আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতে কারাবন্দি পিকে হালদারকে। এছাড়া, তার বিরুদ্ধে দুদকে অর্ধশতাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে।
নিউজ ডেস্ক : অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ...
নিউজ ডেস্ক : কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র...
নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন...
নিউজ ডেস্ক : দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলো...
নিউজ ডেস্কঃ ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান...

মন্তব্য (০)