• আন্তর্জাতিক

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সৌদি আরব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। তবে ইসরায়েলের এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ সৌদি আরব। 

‎শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।

‎রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

‎ 

‎সৌদি আরব ছাড়াও ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। ইরাক জানিয়েছে, এ পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ—যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

‎বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। 

‎সৌদি আরব ও ইরাকের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo