• শিক্ষা

‎রোববার সকাল ১০টায় এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তারা রোববার সকাল ১০টা থেকে ফলাফল দেখতে পারবেন। আর ফলাফল প্রকাশিত হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রোল নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবে।

‎এর আগে পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। আবেদনকারীরা টেলিটক মোবাইল অপারেটরের নির্ধারিত পদ্ধতিতে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যমতে, এবারের পুনঃমূল্যায়ন প্রক্রিয়ায় বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার জন্য আবেদন করেছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। আবেদনকারী বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

‎বোর্ড সূত্রে জানা যায়, সর্বাধিক আবেদন পড়েছে গণিত বিষয়ের খাতায়—সংখ্যাটি ৪২ হাজার ৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।

‎তবে, ‘পুনঃনিরীক্ষণ’ মানে খাতা নতুন করে মূল্যায়ন নয়। এ প্রক্রিয়ায় সাধারণত উত্তরপত্রে প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই প্রযোজ্য নম্বর সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়।

‎এদিকে, শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্য বলছে, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

মন্তব্য (০)





image

‎মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষে আহ...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু&rsqu...

image

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউশি

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে...

image

দিনাজপুর শিক্ষাবোর্ডে কর্মবিরতির আন্দোলন স্থগিত, কাজে যোগদান

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডে পদোন্নতির দাব...

image

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে...

image

বাকৃবির দুই হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রদলের ইফতার

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি ব...

  • company_logo