• জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইনসের মধ্যে সমঝোতা স্মারক সই

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইনসের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়।

‎আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইনসের মধ্যে এই সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইনসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

‎এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। এ ছাড়া চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার অ্যালায়েন্সের সুবিধাগুলো সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। 

‎এর ফলে, বিদেশে কর্তব্য পালনের সময় অভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।

মন্তব্য (০)





image

‎ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না:...

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দল...

image

‎মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক ...

image

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করবে সরকার: কৃষি...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমি...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন...

image

‎রাজধানীর ৩টি বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন...

নিউজ ডেস্কঃ রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলি...

  • company_logo