ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের চার বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। এই অতি ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কাও প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ (বুধবার) দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ...
নিউজ ডেস্ক : অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ...
নিউজ ডেস্ক : কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র...
নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন...
নিউজ ডেস্ক : দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলো...

মন্তব্য (০)