ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকালে জাতীয় জাদুঘরে পৌঁছালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে লিউ হাইশিং জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও সংগ্রহশালা ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে অবহিত হন।
এ সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজ ডেস্ক : সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামতকে সর্বোচ...
নিউজ ডেস্ক : চিকিৎসা শেষে রাজধানীর এভ...
নিউজ ডেস্ক : স্টুডেন্ট ভিসা পাও...
নিউজ ডেস্ক : ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন...

মন্তব্য (০)