ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৭৭৫টি শহীদ পরিবারকে প্রায় ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, অবশিষ্ট শহীদ পরিবারগুলোর আইনি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে তাদেরও সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়াও, আহত ১৩ হাজার ৮০০ জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটাগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট ১৫৩ কোটি চার লাখ টাকা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, গুরুতর আহত ৭৮ জনকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বাবদ প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছে। আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সড়ক, সেতু, সেনানিবাস, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার নিজের ও পরিবারের সদস্যদের নামে রেখেছিল। অন্তর্বর্তী সরকার এখন সেসব নাম পরিবর্তন করে আগের নাম বা মানানসই নাম ফিরিয়ে এনেছে।
নিউজ ডেস্ক : মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য জানার ...
নিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি নিয়ে পোশাক খাতের আন্দ...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত পার্লামেন্টার...
নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি প...
নিউজ ডেস্ক : চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব...

মন্তব্য (০)