• জাতীয়

হাসিনার ‘পলায়ন’ উদযাপনে জনতার স্লোগান: এই মাত্র খবর এলো, খুনি হাসিনা পালিয়ে গেল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করেছে ছাত্রজনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে তারা অনুষ্ঠান পালন করা হয়। এ সময় উপস্থিত জনতা স্লোগান দেন ‘পালাইছে রে, পালাইছে, খুনি হাসিনা পালাইছে’, ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনা পালিয়ে গেল’, ‘কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার’-সহ নানা স্লোগ্লান দেয়।
‎
‎মঙ্গলবার বেলা ২টা ২৫ মিনিটে এই ক্ষণ উদযাপন করা হয়। ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
‎
‎জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয়েছে। সাইমুম শিল্পগোষ্ঠীর উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ, শিল্পী তাসফি।
‎
‎সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এর পর বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। বিশেষ ড্রোন ড্রামা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে ব্যান্ডদল আর্টসেলের গান।

মন্তব্য (০)





image

মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করবে সংসদী...

১

নিউজ ডেস্ক :  মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য জানার ...

image

শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্...

২

নিউজ ডেস্ক :   ন্যূনতম মজুরি নিয়ে পোশাক খাতের আন্দ...

image

পার্লামেন্টারি ককাস অন হিউম‌্যান রাইটস এ‌্যান্ড পিস” এর প...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত পার্লামেন্টার...

image

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্র...

৪

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি প...

image

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা ...

৫

নিউজ ডেস্ক :  চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব...

  • company_logo