• লিড নিউজ
  • জাতীয়

সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোও তুলে ধরুন: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সমালোচনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
‎
‎অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অনেক উন্নয়ন ও সংস্কার করছে। কিন্তু যাদের চোখে এগুলো পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।
‎
‎এনবিআরের সুনামগুলো ধরে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেওয়া প্রয়োজন।
‎
‎ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল যে নেই, তা নয়। সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন তিনি।

মন্তব্য (০)





image

মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করবে সংসদী...

১

নিউজ ডেস্ক :  মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য জানার ...

image

শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্...

২

নিউজ ডেস্ক :   ন্যূনতম মজুরি নিয়ে পোশাক খাতের আন্দ...

image

পার্লামেন্টারি ককাস অন হিউম‌্যান রাইটস এ‌্যান্ড পিস” এর প...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত পার্লামেন্টার...

image

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্র...

৪

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি প...

image

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা ...

৫

নিউজ ডেস্ক :  চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব...

  • company_logo