• অর্থনীতি

‎জুলাইয়ে প্রবাসী আয় ৩০ হাজার কোটি টাকার বেশি

  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩০ হাজার ২৩০ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আগের বছরের (২০২৪ সাল) জুলাইয়ের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। আজ রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
‎
‎বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি জুলাই মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে এক কোটি ১৩ লাখ ডলার।
‎
‎দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাইয়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৩ কোটি ৩৭ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৮১ লাখ ৮০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১২ কোটি আট লাখ ৮০ হাজার ডলার এসেছে।
‎
‎বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার এবং জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo