• লিড নিউজ
  • অর্থনীতি

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব পোশাক কারখানা বন্ধ

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
‎
‎ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন’ করা হবে। এদিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।
‎
‎প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য (০)





image

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

১

নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস...

image

‎বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদে...

২

‎নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...

image

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ: ...

৩

নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...

image

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

৪

নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...

image

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

৫

নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...

  • company_logo