ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চলছে শ্রাবণ মাস। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমে যাওয়ার কারণে ঢাকায় আজ কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবারও ঢাকায় কম বৃষ্টিপাত হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সঙ্গে ভ্যাপসা গরম থাকবে।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায়ে দীর্ঘ ১০ ...
নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারি বৃষ্টিতে কয়েকট...
নিউজ ডেস্কঃ সারাদেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন...
নিউজ ডেস্ক : আসন্ন বাজেট সামনে রেখে ৯ম পে স্কেল বাস্তবায়নের ...

মন্তব্য (০)