• রাজনীতি

পলিটিক্যাল পার্টির খাসলত না বদলালে কিছুই ঠিক হবে না: ফুয়াদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পলিটিক্যাল পার্টির খাসলত বদলায়নি মন্তব্য করে এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, তারা নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত না। তাদের খাসলত না বদলালে কিছুই ঠিক হবে না। শনিবার (২ আগস্ট) ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

‎ব্যারিস্টার ফুয়াদ বলেন, আগেই ভালো ছিলাম বয়ানটি কলকাতা-দিল্লির, যারা এমনটা বলে, তারা কখনও দেশকে নিজেদের মনে করে না। আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা হয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। আমরা উগান্ডাই ছিলাম।

‎তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে-পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির তৈরি হওয়ার সব উপকরণ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের দৃঢ়তায় তেমন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির অবতারণা হয়নি। এবি পার্টির এই নেতা বলেন, বর্তমান সরকারের আমলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে এসেছে। তবে, ব্যবসায়ীদের কান্নাকাটি চলছে, যেটা সবসময়ই চলে। ব্যবসায়ী নেতাদের হতাশা অমূলক। 

‎ব্যবসায়ীদের মধ্যে যারা ফ্যাসিবাদী হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তাদের সেই অপকর্মের দায় নিতে হবে বলেও হুঁশিয়ার দেন ব্যারিস্টার ফুয়াদ। এ ছাড়া রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিজেদের অভ্যন্তরীণ সংস্কারে মনোযোগ দিতে বলেন তিনি।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo