• লাইফস্টাইল

বন্ধুদের শুভেচ্ছা জানাতে পাঠাতে পারেন যেসব বার্তা

  • লাইফস্টাইল

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : পৃথিবীর অনেকে দেশে ৩০ জুলাই ফ্রেন্ডশিপ ডে পালন হলেও, বাংলাদেশ আগস্ট মাসের প্রথম রোববার দিনটি পালিত হয়। সে হিসেবে বন্ধু দিবস আগামীকাল। বন্ধু এমন একজন যার কাছে কষ্ট-আনন্দ সব কিছুই শেয়ার করা যায়। জীবনের সুর, তাল, ছন্দ সব এক সুতোয় মিলিয়ে দেয় বন্ধুরা। বিভিন্ন বয়সে, ভিন্ন প্রকারে সংজ্ঞা পাল্টেই সামনে আসে জীবনের বন্ধু। 

বন্ধুদের জন্য আলাদা কোনও দিনক্ষণ হয় না। যে কোনও ঋতুতে, দিনে কিংবা রাতে নিঃস্বার্থভাবে পাশে থাকতে পারে বন্ধু। তারপরও বিশ্ব জুড়ে পালিত হয় দিবসটি।
 প্রযুক্তির এই যুগে কার্ডে কাউকে শুভেচ্ছা জানানোর চল প্রায় নেই বললেই চলে। নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রেন্ডশিপ ডে-তে ভার্চুয়াল বার্তা দিতে পারেন। যেমন-

বন্ধু সেই, যে তোমার জীবনের সবটুকু জেনেও তোমায় ভালোবাসে। 
নিজের পরিবার তুমি বেছে নিতে পার না, কিন্তু বন্ধু হল সেই পরিবার যা তুমি বেছে নিতে পার।
বন্ধুত্ব দীর্ঘজীবী হোক! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০২৫। 
সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু।
যতই দূরে থাকি না, আমাদের বন্ধুত্ব আজীবনের।

 

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo