• আন্তর্জাতিক

খালি পায়ে ১২ কিমি হেঁটে এসেও বাঁচল না আমির

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজায় ইসরায়েলে বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ শত শত মানুষ। ক্ষুধার জ্বালায় ত্রাণ নিতে এসেও মরতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তেমনই এক শিশু আমির। খালি পায়ে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণের প্রত্যাশায়। সামান্য কিছু খাবার পাওয়ার পরপরই গুলি করে তাকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। এমনটাই জানালেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা।

অ্যান্থনি আগুইলার নামে সাবেক ওই সেনাসদস্য ‘গাজার ছোট্ট আমির’ নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয়বিদারক বিবরণ শেয়ার করেছেন।  অ্যান্থনি তাঁর সাক্ষ্যে গত ২৮ মের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও যদি খাওয়ার কিছু মেলে। তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল শুধু এক মুঠো চাল ও ডাল, যা পড়েছিল মাটিতে। 

গভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শিশুটি তাঁর কাছে এসে নিজের জিনিসপত্র রেখেছিল, তাঁর হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাঁকে ধন্যবাদও জানিয়েছিল। এর পর জিনিসপত্রগুলো নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পর, যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের। তাঁর ভাষ্য, ‘গাজার অন্য দিনগুলোর থেকে ওই দিনটি আলাদা ছিল না, তবে মৃত্যু এসেছিল দ্রুত। মিডল ইস্ট মনিটর।

মন্তব্য (০)





image

‎পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা &lsq...

image

‎ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শ...

image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

  • company_logo