ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন। একইসঙ্গে তাদের মঞ্চটিও অপসারণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয় ধারী একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রাখে।
শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে সংঘাত এড়াতে পুলিশ উভয়পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।
অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধারা’ সাংবাদিকদের বলেন, প্রকৃত জুলাই যোদ্ধারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষদের হেনস্থা করছেন।
আমরা এর প্রতিবাদ জানাই।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ...
নিউজ ডেস্ক : অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ...
নিউজ ডেস্ক : কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র...
নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন...
নিউজ ডেস্ক : দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলো...

মন্তব্য (০)