• বিনোদন

ঢাকার মেয়র হতে চান হিরো আলম

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক:  সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ফের আলোচনায় এসেছেন। রাজনীতিতে সক্রিয় তিনি। বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। তবে আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন এ কনটেন্ট ক্রিয়েটর।  

এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটির হয়ে মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। 

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন হিরো আলম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বিএনপির এ নেতার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন তা জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তবে সব কিছুই নির্ভর করে জনগণের ওপর। 

তিনি বলেন, যদি জনগণ চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। অনেকে ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই বলে জানান হিরো আলম।

এর আগে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ৮৩৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। 

এ ছাড়া ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন।

মন্তব্য (০)





image

মিমের ছবি দেখে প্রশংসায় ভাসালেন ভক্তরা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশা...

image

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মুখে কিয়ারা, যা বললেন কাজল

বিনোদন ডেস্ক : ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ...

image

বইয়ের পাতায় উঠে এলো শুভ্র দেবের জীবনী

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবক...

image

নতুন ওয়েব ফিল্ম ও ধারাবাহিকে দীপা

বিনোদন ডেস্ক : নতুন একাধিক ওয়েবফিল্ম ও ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী দীপা...

image

‎অভিনেত্রী নেহার খোলামেলা লুকে নেটদুনিয়ায় ঝড়

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা নতুন এক ফটোশুট...

  • company_logo