• বিনোদন

ভক্ত-অনুরাগীদের যে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : ২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন জগতের পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু। সিনেমায় বেশ কয়েকটি কাজ করলেও নিয়মিত হতে পারেননি অভিনেত্রী। থিতু হয়েছেন ছোটপর্দায় নাটক-ওটিটি ওয়েব সিরিজে। 

কয়েক বছর ধরে নাটকের নিয়মিত মুখ তানিয়া। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে এক সাক্ষাৎকারে অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। এ অভিনেত্রী জানালেন বিয়ের পর আর অভিনয় করতে চান না তিনি। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে।

এমনকি দেশের বাইরেও স্থায়ী হতে চান অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না।

অভিনেত্রী বলেন, আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরেও সেটেল হওয়ার।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া বৃষ্টি। বিয়ে করে সংসার করছেন তারা দুজনে। শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, এসব গুজব। এমনকি তারা দুজন একসঙ্গে নাটক করাও বন্ধ করে দেন। এরপর গুঞ্জন ছড়ায়— অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া বৃষ্টি। কয়েক মাস আগে শামিম বিয়ে করলে থামে সেই গুঞ্জন।

সহকর্মীদের সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী বলেন, আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের মানুষ। তাই হয়তো গুজব ছড়ায়। 

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের।

মন্তব্য (০)





image

আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেক...

image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

image

বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ক্যাটরিনার স...

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ভিকি কৌশল-এর ...

image

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্...

  • company_logo