• তথ্য ও প্রযুক্তি

গুগল সার্চে আসছে পরিবর্তন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্য প্রযুক্তি ডেস্ক : সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নতুন একটি এআইচালিত ফিচার নিয়ে এসেছে; যার নাম ‘ওয়েব গাইড’। এই নতুন সিস্টেম আপনার সার্চ করা বিষয়গুলোকে আরও সুন্দরভাবে ভাগ করে সাজিয়ে দেবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং সুনির্দিষ্ট তথ্য খুঁজে পেতে পারেন।

কীভাবে কাজ করবে ‘ওয়েব গাইড’

গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে এই ফিচার চালু হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনি ‘how to care for a mango tree’ লিখে সার্চ করেন, তাহলে ‘ওয়েব গাইড’ প্রথমে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখাবে। এরপর এটি এআই দিয়ে তৈরি একটি সংক্ষিপ্ত সারাংশ প্রদান করবে এবং সবশেষে বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ফলাফলগুলো সাজিয়ে দেবে।

ব্যবহারকারীদের জন্য থাকছে যেসব সুবিধা

যারা কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজছেন বা দ্রুত তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হবে।  গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এখনো আগের পুরোনো স্টাইলের সার্চ ফলাফল দেখতে পারবেন।  তবে ভবিষ্যতে এই নতুন ‘ওয়েব গাইড’ ফিচারটি ‘Al’ ট্যাবে অন্তর্ভুক্ত হবে।

বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা গুগল সার্চ ল্যাবস থেকে এই ফিচারটি চালু করতে পারবেন। গুগল মনে করছে, আগে যেখানে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক একসঙ্গে দেখাত, এখন থিম বা ক্যাটাগরি অনুযায়ী ফলাফল ভাগ করে দেওয়ায় তরুণ ব্যবহারকারীরা অনেক বেশি উপকৃত হবেন। এটি শুধু সময় বাঁচাবে না, বরং ভুল তথ্যের ঝামেলাও কমাবে।

 

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo